মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কু‌ড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সরকারি খাসজমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫


 

নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
 

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। এই জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে দুইপক্ষ খাসজমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুল হাকিম পক্ষের বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।
 

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, সরকারি ২০ শতাংশ খাস জমি নিয়ে প্রতি বছর আব্দুল জব্বার ও আব্দুল হাকিম পক্ষের সংঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়।
 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, নিহত বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তু‌তি চলছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।