বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় হারিকেন মিছিল রিজভীর নেতৃত্বে লোডশেডিংয়ের প্রতিবাদে

ঢাকায় হারিকেন মিছিল রিজভীর নেতৃত্বে লোডশেডিংয়ের প্রতিবাদে

দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীতে হারিকেন হাতে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার (০৬ মে) রাত ৮টার দিকে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে সামনে ঘিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

মিছিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল কবির, যুবদলের সহসাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ঢাকা কলেজের সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।