বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

টাঙ্গুয়ার হাওরে নজরখালী বাঁধ ভেঙে ঢুকছে পাহাড়ি ঢলের পানি

টাঙ্গুয়ার হাওরে নজরখালী বাঁধ ভেঙে ঢুকছে পাহাড়ি ঢলের পানি

সুনামগঞ্জ প্রতিনিধি:-

 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পাহাড়ি ঢলের কারণে নজরখালী বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করেছে। শনিবার ভোরে পাটলাই নদীর পানি বেড়ে যাওয়ায় নজরখালী বাঁধটি ভেঙে যায় বলে জানান স্থানীয়রা।
 

গোলাবাড়ি গ্রামের কৃষক খসরুল আলম জানান, এই বাঁধের ভেতরে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৮২টি গ্রামের কৃষকরা ১০ হাজার একর জমিতে আগাম জাতের বোরো ধান চাষ করে থাকেন। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর রামসার সাইট হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এ বাঁধটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় পড়ে না। ফলে বাঁধ নির্মাণে সরকারি কোনো সহযোগিতা মেলে না; কৃষকরা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁধ তৈরি করেন এবং আগাম জাতের ধান আবাদ করেন।
 

এদিকে মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের রংচি গ্রামের কৃষক আব্দুল হেলিম জানান, বাঁধ ভাঙার আগেই তিনি তার জমির ধান কেটে নিরাপদে ঘরে তুলতে পেরেছেন।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম বলেন, "নজরখালী বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত নয়। তাই কৃষকদের সেখানে ধান চাষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। পাশাপাশি, হাওরে পানি ঢোকার সময় মা মাছ রক্ষায় জেলেদের সতর্ক করা হয়েছে এবং উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।"