বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ববি রাজনীতিতে আসছেন কি না, জানালেন প্রধানমন্ত্রী

ববি রাজনীতিতে আসছেন কি না, জানালেন প্রধানমন্ত্রী

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 
ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপরই শেখ হাসিনার পর ববি কি আওয়ামী লীগের হাল ধরবেন কি না এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে সোমবার (১৩ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও প্রশ্ন আসে।    

জবাবে এমন কোনো কিছুর পরিকল্পনা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।