সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:১০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চোট নিয়ে সর্বশেষ অবস্থা জানালেন মেসি

চোট নিয়ে সর্বশেষ অবস্থা জানালেন মেসি

কোপা আমেরিকার ফাইনালে প্রথমার্ধে চোট পেলেও ব্যথা নাশক স্প্রে দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। চোট শঙ্কা থাকার পরও মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। তবে এ দফায় খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি এই মহাতারকা। ৬৪ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

দলের এমন বিপদে মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়টি মানতে না পেরে কান্নায় ভেঙে পড়েন মেসি। অঝোরে কান্না করতে দেখা গেছে মেসিকে। দেখা গিয়েছে চোটের কারণে গোড়ালি কতটা ফুলে গিয়েছিল মেসির। তবে শেষ পর্যন্ত মেসির চোখের জল বৃথা যেতে দেয়নি তার সতীর্থরা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে মেসির মুখে হাসি ফুটিয়েছেন লাউতারো মার্টিনেজ। দলকে জিতিয়েছেন কোপা আমেরিকা শিরোপা।

অবশেষে মঙ্গলবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে মেসি লেখেন, কোপা আমেরিকা শেষ হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ, এবং আশা করি শীঘ্রই আমি আবার মাঠে হাজির হতে পারবো। যে জিনিসটা (ফুটবল) আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আমি খুবই খুশি কারন আমাদের সবার যে লক্ষ্য ছিল, তা অর্জন করতে পেরেছি। ফিডে (দি মারিয়া) আমাদের ছেড়ে চলে গেছে, তবে একটি কাপ সঙ্গে নিয়ে।

মেসি আরও যোগ করেন, ওটামেন্ডি ও আমার মতো অভিজ্ঞদের জন্য এ এক অন্যরকম অনুভূতি। পাশাপাশি যারা এর আগেও বেশকটি টুর্নামেন্ট খেলেছে তাদের জন্যও এক বিশেষ অনুভূতি। আমরা শুধু একটা দল নয় আমরা একটা পরিবার। সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থন দেয়ার জন্য। এই দলটির জন্য শুভকামনা।