মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পুলিশকে অনলাইনে মামলা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

পুলিশকে অনলাইনে মামলা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা প্রেস নিউজ

 

মানুষ যেন সরাসরি থানায় না গিয়ে অনলাইনে মামলা দায়ের করতে পারেন, সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
 

বর্তমানে এফআইআর দাখিলের জন্য নিকটস্থ থানায় যেতে হয়, যা সময়সাপেক্ষ এবং হয়রানির আশঙ্কা তৈরি করে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর নির্ধারণ করা উচিত, যেমন- ৯৯৯, যার মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারবেন।
 

তিনি বলেন, ‘এটি মামলা দায়েরের প্রক্রিয়া সহজ করবে এবং হয়রানি কমাবে।’
 

সভায় অধ্যাপক ইউনূস পুলিশ প্রধান বাহারুল আলমকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে এফআইআর দাখিলের জন্য নতুন একটি ফোন নম্বর চালুর নির্দেশ দেন।
 

এ ছাড়া, অনলাইনে মামলা দাখিলের বিষয়ে সহায়তা দেওয়ার জন্য পুলিশের একটি বিশেষ কল সেন্টার স্থাপনের পরামর্শ দেন তিনি।
 

প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন, তারা সহজেই এই কল সেন্টার থেকে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।’