মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৬:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ আগুন

গাজীপুরে ফল পট্টিতে ভয়াবহ আগুন

ঢাকা প্রেস,গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় কাঁচাবাজারের ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
 

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ।
 

দোকানিদের তথ্যমতে, সকালে ফল পট্টি থেকে আগুনের সূচনা ঘটে, যা দ্রুত আশপাশের আলু পট্টি, কাঁচাবাজার ও মুদি দোকানে ছড়িয়ে পড়ে। এতে শত শত ফলের দোকান পুড়ে যায় এবং আগুন বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে।
 

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সজিব আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।