বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৫:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগের অনেক এমপি সুষ্ঠু ভোট হলে জামানত হারাবেন: জি এম কাদের

আওয়ামী লীগের অনেক এমপি সুষ্ঠু ভোট হলে জামানত হারাবেন: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তবে জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খেটে খাওয়া মানুষ বাজারে গিয়ে দিশাহারা হয়ে পড়ছেন। সরকার দলীয় এমপিরা উন্নয়নের ঢাক ঢোল পিটিয়ে সাধারণ মানুষের মন জয় করতে পারছেন না। আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আওয়ামী লীগের অনেক এমপি প্রার্থী জামানত হারাবেন।


গতকাল সোমবার বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধভাবে অংশগ্রহণে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সঙ্গেই যাব।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন ।