বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

র‌্যাব-১২ এর অভিযানে বিপুল গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাব-১২ এর অভিযানে বিপুল গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা ৬১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
 

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গত ২২ ডিসেম্বর দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন: পটুয়াখালী জেলার বাউফল থানার নিমধি গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. হুমায়ূন কবির (৪২), একই থানার ইন্দ্রকুল গ্রামের ড্রাইভার মো. আল আমিন (৩০), ভোলা জেলার চরফ্যাশন থানার মো. জুয়েল বেপারী (৩২), এবং চাঁদপুর জেলার শাহারাস্তি থানার ড্রাইভার মো. ফরিদ (৩০)।
 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা থেকে রংপুরগামী মহাসড়কের ওপর হাটিকুমরুল জাকস ফাউন্ডেশনের সামনে অভিযান চালিয়ে এই চার মাদক কারবারিকে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন, দুটি প্রাইভেটকার, এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।