রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৯:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শেখ হাসিনার বিচার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

শেখ হাসিনার বিচার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা শহরের সুপার মার্কেট এন আর প্লাজা ও পুরাতন পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আলাদা আলাদা এ কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মসূচিতে যোগ দিতে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।

 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম-সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

অন্যদিকে, এন আর প্লাজার সামনে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।

 

বিএনপি নেতারা বলেন, ছাত্রদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। এতে শত শত ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানী হয়েছে। এসব হত্যাকাণ্ড চালিয়ে গত ৫ আগস্ট সোমবার দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তাই গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে এই গণহত্যায় জড়িতদের বিচার করতে হবে।