রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৩:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নতুন এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: তেলবাজি বন্ধে জিরো টলারেন্স

নতুন এনবিআর চেয়ারম্যানের কঠোর সতর্কবাণী: তেলবাজি বন্ধে জিরো টলারেন্স

ঢাকা প্রেস নিউজ


নতুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান তেলবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। রোববার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি স্পষ্ট করে জানান, এনবিআরকে একটি দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।

 

তিনি বলেন, "আমরা হাসিমুখে সেবা দিব, কিন্তু অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা অবলম্বন করব। এনবিআর কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ করদাতা বা ব্যবসায়ী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমি অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।"
 

অটোমেশন ব্যবস্থা চালু ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে চেয়ারম্যান বলেন, "আমরা রাজস্ব আদায়ের তথ্যে কোনো ধরনের গরমিল সহ্য করব না। একটা তথ্য একবারই ইনপুট দিতে হবে। জনবল, অবকাঠামো বা পরিবহন সংকটের মতো সমস্যা সমাধানে আমরা অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করব।"
 

তিনি আরও বলেন, "আমাদের ইমেজ সংকট আছে যে আমরা তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারি না। এখন থেকে এই বৈষম্য দূর করা হবে। আইবাস থেকে তথ্য প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে সমন্বিত তথ্য পরিবেশন করা হবে।"