সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অরুণা বিশ্বাস: ক্ষমতায় এসে অনেকেই তাকে ভুলে গেছে!

অরুণা বিশ্বাস: ক্ষমতায় এসে অনেকেই তাকে ভুলে গেছে!

ঢাকা প্রেস নিউজ

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস আজকাল নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। গত কয়েক বছর ধরে তিনি কিছুটা সময় দিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতিতেও। কিন্তু সমিতিতে কাদা ছোঁড়াছোঁড়ির কারণে সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিছু কারণে তার মনে দুঃখও রয়েছে।

ফেসবুকে ২৬ জুন বুধবার অরুণা বিশ্বাস লিখেছেন, "আমার জীবনের দুঃখ হল আমার কোন আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোন জায়গায় নেই। আর বন্ধু, বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি কিন্তু তারা যখন কোন ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।"

অবশ্য তিনি তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি।

বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ এবং স্টাইলের প্রতীক। তিনি মারা যাওয়ার পরই শুরু হয়েছে জীবন সংগ্রাম। শিখে গেছেন জীবনের মূল্য। অরুণা বিশ্বাসের কথায়, "বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।"