মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

রমজানের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশ

রমজানের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশ

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সঙ্গে দলমত নির্বিশেষে মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

রবিবার (০৩ মার্চ, ২০২৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, "রমজান মাসে বাজারে যেন কোন অস্থিরতা দেখা না দেয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। মজুতদারী ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

তিনি আরও বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনকে বাজার তদারকি বৃদ্ধি করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

প্রধানমন্ত্রী রমজান মাসে সরকারিভাবে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের নির্দেশও দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধে যেন তরুণরা জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, "তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করতে হবে।"