রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

‘মায়ের ডাক’ এর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

‘মায়ের ডাক’ এর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা প্রেস নিউজ


গুমের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’। বুধবার, জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এ ঘোষণা দেন। তিনি জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানান।

 

এর আগে, মঙ্গলবার মায়ের ডাকের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা করেন। ড. ইউনূস নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও জড়িতদের বিচারের আশ্বাস দিয়েছেন।
 

তবে, সানজিদা ইসলাম জানান, তারা সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এছাড়া, আয়নাঘরসহ সকল টর্চার সেল থেকে বন্দিদের মুক্তি চান তারা।