মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আজ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে

আজ থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে

আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ থাকবে। আগামী ৩ দিন সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊঠা-নামা করতে পারে। 

গত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কম হওয়ার কারণে ভোর রাতে শীতের অনুভূতি বেশি হবে। আবুল কালাম মল্লিক বলেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। উর্ধ্বাকাশের শীতল বায়ু নিন্মগামী হওয়ায় রাতের তাপমাত্রা কমে যায় এবং শীতের অনুভূতি বাড়ে। 


এদিকে , শীতল বাতাস ও মৃদু শৈত্য প্রবাহের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের কাপড় কেনা-বেচা বেড়ে গেছে। উত্তরাঞ্চলে শীতের কারণে কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।  নদীপথে রাতে ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। 

মানিকগঞ্জে ৯ ঘন্টার বন্ধ থাকার পর আরিচা-কাজীরহাট ফেরি চলাচল শুরু হয়েছে। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া ফেরি চলাচল প্রায় ৬ ঘন্টা পর চালু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় বলে পরিবহণ মালিক ও চালকরা জানিয়েছেন।