বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
 

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ।
 

তিনি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে বাংলাদেশ সবসময় জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
 

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ প্রকাশ করেন।
 

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।