মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৬:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

শীতকালীন সবজির বাম্পার ফলনে যশোরের চাষিদের মুখে হাসি

শীতকালীন সবজির বাম্পার ফলনে যশোরের চাষিদের মুখে হাসি

যশোর জেলায় শীতকালীন সবজির এবার বাম্পার ফলন হয়েছে।

উচ্চ ফলনের পাশাপাশি বাজার দর ভালো থাকায় লাভবান চাষিদের চোখে মুখে ফুটছে খুশির ঝিলিক।  
কৃষি অফিস সূত্র জানায়, যশোরে এবার ১৯ হাজার ৭৩৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩৩০০ হেক্টর জমিতে হয়েছে আগাম চাষ।
চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নের সবজি চাষি মিজানুর রহমান, আশাদুল ইসলামসহ আরও কয়েকজন জানান, এবার মৌসুমে সব ধরণের সবজির বাম্পার ফলন হয়েছে। বাজার মূল্য বেশি থাকায় প্রতিদিনই সবজি বাজারজাত করছেন। ভালো আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে।
সবজি চাষিদের দাবি, বারীনগর ও চুড়ামনকাটি এলাকায় একটি কোল্ড-স্টোরেজ থাকলে দামের মন্দার সময় সবজি সংরক্ষণ করে রেখে ভালো দামে বিক্রি করতে পারতেন।
চুড়ামনকাটি ও বারীনগর বাজারে গিয়ে দেখা যায় শীতকালীন সবজিতে বাজার ঠাসা। মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, বেগুন, ঢেঁড়স, পটল, শসা, পুঁইশাক, লালশাক, পালংশাকসহ নানা ধরণের সবজি উঠেছে। সাত সকালে ক্ষেত থেকে সবজি তুলে হাটে এনেছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ জানান, চলতি মৌসুমে চাষিরা শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছে। গত মৌসুমের তুলনায় এবার তারা বেশি লাভবান হবেন।