বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ঢাকা প্রেস নিউজ
 

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে দপ্তরটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে আরও বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 

স্থানীয় পুলিশ জানিয়েছে, আবদুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। তারা সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
 

এ ঘটনার পূর্বে, রোববার (২২ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবদুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে তাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাই কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
 

চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর আবদুল হাই বিষয়টি মোবাইলে আমাকে জানায়। তবে তিনি এ বিষয়ে অভিযোগ করবেন না বলে জানান। তবে, রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় তাকে আবারও অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।