শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ! 

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ! 

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:----


গাইবান্ধার পলাশবাড়ী পিয়ারী পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বিএসসির বিরুদ্ধে ৭ ম শ্রেনীর প্রায় অর্ধশত ছাত্রীকে উত্তাক্ত ও হয়রানির  অভিযোগ  উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দাখিল করা হয়েছে।


 

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ! 

 

এ ঘটনায় ১ লা সেপ্টেম্বর রোববার  উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  বি এম নকিবুল হাসানকে আহবায়ক যথাক্রমে ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছে।
 

পলাশবাড়ীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত ও হয়রানির অভিযোগ!  — ছবি ২

 

অভিযোগে জানাযায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিএসসি শহিদুল ইসলাম প্রতি নিয়ত ৭ম শ্রেনীর ক্লাসে ঢুকে ছাত্রীদের বিভিন্ন ভাবে যৌন হয়রানির করে আসছিলো।একই ঘটনায় এর আগে ও তাকে বিদ্যালয় থেকে তাকে  সাময়িক বহিষ্কার করেছিলো কর্তৃপক্ষ। কিন্তু সময়ের ব্যবধানে তিনি চাকুরীতে যোগদান করে একই কাজ চলমান রেখেছে বলে ভুক্তভোগী ছাত্রীরা জানায়। 

 

 এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইসলাম বিএসসি’র সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় মতামত গ্রহণ করা সম্ভব হয় নি।

 

তবে ওই প্রধান শিক্ষক মাহবুবুল আলম মিল্টন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

উপজেলা একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন বলেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আমাকে সদস্য রাখা হয়েছে।আগামী ৩ সেপ্টেম্বর থেকে তদন্ত  কার্যক্রম শুরু করা হবে।