বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

মাদারীপুরে জমি বিরোধের সালিশ বৈঠকে হামলা, আহত ১০

মাদারীপুরে জমি বিরোধের সালিশ বৈঠকে হামলা, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি:-

 

মাদারীপুরের শিবচরে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের খলিফাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 

জানা যায়, গ্রামের মজিদ লপ্তি ও পলাশ লপ্তির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হলে পলাশ লপ্তি পক্ষের লোকজন মজিদ লপ্তি পক্ষের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হন।
 

আহতদের মধ্যে ৯ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"