সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:১১:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তামিমের মতে, বাংলাদেশে টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ নেই

তামিমের মতে, বাংলাদেশে টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ নেই

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা চলছে। দলের পারফরম্যান্সের অবনতির জন্য তাকে দায়ী করে দেশি কোচ নিয়োগের দাবি উঠেছে। তবে দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালের মতে, বাংলাদেশে এখনো এমন কোনো কোচ নেই যিনি জাতীয় দলের হেড কোচ হওয়ার যোগ্য।
 

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামিম বলেন, "আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।"
 

তিনি আরও বলেন, "বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাতে বাংলাদেশি কোচ থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি এবং তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।"
 

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচ সালাউদ্দিনের উদাহরণ দিয়ে তামিম বুঝিয়ে দেন যে, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করার পর অনেকে আর সহকারী কোচ হিসেবে কাজ করতে চান না।
 

তামিমের মতে, বাংলাদেশ ক্রিকেট বড় নামের পেছনে ছোটা বন্ধ করে কঠোর পরিশ্রমী এবং দলে কিছু যোগ করার সামর্থ্য রাখে এমন কোচ খুঁজে বের করবে।