সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪২:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি প্রকাশিত হবে আজ

কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি প্রকাশিত হবে আজ

ভারতের এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে নতুন পোস্টার প্রকাশ করা হলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। গতকাল রবিবার (৯ জুন) এক্সে (টুইটার) সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিস পোস্টারটি রিলিজ করেছে এবং লিখেছে,‘তাকে ঘিরেই আশার শুরু। কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি আজ প্রকাশিত হবে।’

 

এদিকে দীপিকা নিজেও পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টারে দীপিকাকে দেখে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে। দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং।


সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’ ভক্তরাও দীপিকার এই পোস্টারে মন্তব্য করে নিজেদের ভালোলাগা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ আরও একজন লেখেন, ‘সেরা পোস্টার।’ কেউ বা লিখেছেন, ‘সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলোর চেয়ে অনেক ভালো।

’
কল্কি ঘিরে দর্শক উন্মাদনা যেন বাড়ছেই! ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার বেশ কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। যদিও শুরুতে সিনেমাটি ‘প্রজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’।


একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি প্রযোজনা করছে অশ্বিনী দত্ত।  গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কাল্কির প্রথম পোস্টার। তারপর থেকে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ২৭ জুন মুক্তি পেতে যাচ্ছে এটি।