বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আওয়ামী লীগকে একরাতে নিশ্চিহ্ন করে দেবে বিএনপি ক্ষমতায় গেলেঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগকে একরাতে নিশ্চিহ্ন করে দেবে বিএনপি ক্ষমতায় গেলেঃ ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতের মধ্যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ আগস্ট) মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে থাকতে পারেনি। ৭৫ থেকে ২০০৪ পর্যন্ত তাদের নির্যাতন কেউ ভোলেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতের মধ্যেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে।


তিনি বলেন, দেশ বাঁচাতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সব দলের কাছে জানতে চাই শেখ হাসিনার চেয়ে জনপ্রিয় কোনো যোগ্য নেতা আছে কি বাংলাদেশে? এ দেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক, সংসদ বিলুপ্তি কিংবা তত্ত্বাবধায়ক সরকার। আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন কবরে শুয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকার দেশের কেউ চায় না। 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এমন ভাষায় কথা বলে যেন চকবাজার মসজিদের ইমাম। তাদের তিন গুণ- সন্ত্রাস, দুর্নীতি, আর মানুষ খুন। বিএনপির মুখে মধু অন্তরে বিষ। তাদের দফা আর আন্দোলন সবই ভুয়া। বিএনপি কাকে নেতা বানাবে? বিএনপির নেতাদের দুজনই দণ্ডিত, তাদের নেতৃত্ব কে দেবেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টুসহ মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা।