রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১০:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বাংলাদেশি শ্রমিকদের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ

বাংলাদেশি শ্রমিকদের মুক্তির জন্য আইনজীবী নিয়োগ

ঢাকা প্রেস নিউজ
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে দণ্ডিত ৫৭ বাংলাদেশি শ্রমিককে মুক্ত করার জন্য সরকার আইনজীবী নিয়োগ করেছে।


 

দেশটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করায় এসব শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আইনজীবী ওলোরা আফরিনকে এ কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আইনজীবীকে সকল সহযোগিতা করবে বলে জানিয়েছে।

গত ২০ জুলাই দুবাই, শারজাহ ও আজমানে বিক্ষোভের সময় পুলিশ এসব শ্রমিককে আটক করে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে সকল ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ।

এ ঘটনা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই সরকারের কাছে এসব শ্রমিককে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।