মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ দুপুরে

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীতে চলমান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।
 

আয়োজকদের তথ্যমতে, ফজরের নামাজের পর ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক বয়ান প্রদান করেন। এরপর হেদায়েতি বয়ান দেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এ বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনে ২৩টি যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এর আগে, গত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের সমাপ্তি ঘটে। সোমবার শুরু হওয়া দ্বিতীয় ধাপ আজ শেষ হচ্ছে।