শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ঢাকা প্রেস নিউজ


প্রতিবছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হলেও, এবার সেই প্রথা ভেঙে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দেশের মানুষের চাহিদা মেটানোর পরই ইলিশ রপ্তানি করা হবে।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। তাই এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায়, তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।"

 

উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকার কাজ করছে। মাংসের দাম কমানোর জন্য উৎপাদন ব্যয় কমাতে চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, "সিন্ডিকেট ও করপোরেট ব্যবসায়ীদের কারণে পশুখাদ্য, মাংস-ডিমের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি।"

 

বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য ঋণের কিস্তি তিন মাস স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, "আমি বন্যা দুর্গত কুমিল্লা জেলা সরেজমিনে গিয়ে খামারিদের সঙ্গে কথা বলেছি। এ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। গবাদিপশুর আশ্রয়কেন্দ্র নির্মাণের বিষয় আমরা ভাবছি।"

 

ফরিদা আখতার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনার খবর গণমাধ্যমে বেশি বেশি উঠে আসা দরকার।