মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া গ্রেপ্তার: লিফলেট বিতরণের ঘটনায় অভিযুক্ত

বিসিএস কর্মকর্তা মুকিব মিয়া গ্রেপ্তার: লিফলেট বিতরণের ঘটনায় অভিযুক্ত

ঢাকা প্রেস নিউজ

 

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় লিফলেট বিতরণ করায় লালমনিরহাটের আলোচিত বিসিএস ক্যাডার মুকিব মিয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) রেজাউল করিম মল্লিক।
 

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারের পর মুকিব মিয়াকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
 

মুকিব মিয়া ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য এবং বর্তমানে লালমনিরহাটের পাটগ্রাম সরকারি জসিমউদ্দিন কাজী আবদুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন।
 

গত শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। গণঅভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে।
 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, গ্রেপ্তারের পর মুকিব মিয়াকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে রিমান্ডে নেওয়ার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।