মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার প্রদান

সাত গুণীর হাতে বাংলা একাডেমি পুরস্কার প্রদান

ঢাকা প্রেস নিউজ

 

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন গুণী ব্যক্তির হাতে বাংলা একাডেমি পুরস্কার-২০২৪ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলা উদ্বোধনের পর তিনি এই পুরস্কার প্রদান করেন।
 

এবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন:

  • কবিতা: মাসুদ খান
  • নাটক ও নাট্যসাহিত্য: শুভাশিস সিনহা
  • প্রবন্ধ/গদ্য: সলিমুল্লাহ খান
  • অনুবাদ: জি এইচ হাবীব
  • গবেষণা: মুহম্মদ শাহজাহান মিয়া
  • বিজ্ঞান: রেজাউর রহমান
  • ফোকলোর: সৈয়দ জামিল আহমেদ
     

এর আগে, বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় পুরস্কারের জন্য আগের ঘোষিত তালিকা থেকে তিনটি নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়, যা ২৫ জানুয়ারি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। রোববার (২৬ জানুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, পুরস্কারপ্রাপ্ত কয়েকজনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তালিকা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।