সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

এমপি আনার হত্যাকাণ্ড: মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছেঃ পররাষ্ট্রমন্ত্রী

এমপি আনার হত্যাকাণ্ড: মূল হোতা গ্রেপ্তার, তদন্ত চলছেঃ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি। তবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা প্রেসঃ
কলকাতায় নিহত বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ। এছাড়াও কলকাতা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, এ হত্যাকাণ্ড খুবই দুঃখজনক, মর্মান্তিক ও অনভিপ্রেত।

তিনি আরও বলেন, কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে, সেখানে তদন্তকারীরা ঢুকেছিলেন। কিন্তু লাশ সেখানে পাওয়া যায়নি।

তদন্ত চলমান রয়েছে এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা বের করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাইকমিশনের মাধ্যমে তারা ঘটনাটির খোঁজখবর রাখছেন।

মরদেহ এখনও উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যা।