বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩২:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভোট আসলে লাফালাফি করে বিএনপিঃ তথ্যমন্ত্রী

ভোট আসলে লাফালাফি করে বিএনপিঃ তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার সময়ে এবং বন্যাসহ নানা দুর্যোগ-দুর্বিপাকে বিএনপিকে সাধারণ মানুষের পাশে দেখা যায় না। কিন্তু ভোট আসলে বড় বড় কথা বলে, নানা ধরনের শ্লোগান দেয় আর লাফালাফি করে।

গতকাল (১৪ মার্চ) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন সামাজিক কর্মসূচির উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় লোকমান চেয়ারম্যান মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু।

ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, ফ্যামিলি কার্ডসহ এক একটি ইউনিয়নের চার-পাঁচ হাজার মানুষ ভাতা পাচ্ছে। আবার একটি বাড়ি একটি খামারের মাধ্যমে সাধারণ মানুষ যে টাকা জমায়, সরকার তার দ্বিগুণ দিচ্ছে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকার ওষুধ ফ্রি দিচ্ছে, বছরের শুরুতে বিনাপয়সায় বই দিচ্ছে। এসব দিচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার, নৌকা প্রতীকের সরকার।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না আসলে এসব বন্ধ হয়ে যাবে। যেভাবে ৯৬ সালে শেখ হাসিনার চালু করেছিল বলে কমিউনিটি ক্লিনিক গুলো বিএনপি ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। ভাতা দেওয়ার ক্ষেত্রেও তারা নানা অনিয়মের আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এসে এসব আবার চালু করেছে। তাই সাধারণ মানুষের উন্নয়ন এবং দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতেও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, চেয়ারম্যান মো. নূর উল্লাহ প্রমুখ।