শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকারের উদ্যোগ: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকারের উদ্যোগ: স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও পরিবর্তনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নুরজাহান বেগম। গতকাল রোববার চট্টগ্রামের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও হাসপাতাল এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, বাংলাদেশ গ্যাস্ট্রে-এন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটির ইসি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ, সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন সবুজসহ চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 

নুরজাহান বেগম তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি ডেন্টাল হাসপাতালের বিশেষায়িত বিভাগগুলো ঘুরে দেখেন এবং চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সুপরিসর ও সমৃদ্ধ সেন্ট্রাল লাইব্রেরি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিআইএমসি কনফারেন্স কক্ষে আয়োজিত বিশেষ সভায় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি, চট্টগ্রামবাসীর স্বাস্থ্যসেবায় এই তিন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
 

পরে কলেজের কনফারেন্স হলে তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপদেষ্টা নুরজাহান বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম পরিদর্শন। এসময় ইসি কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুরুল আমিন, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, ট্রেজারার জালাল উদ্দিন আকবর, অধ্যাপক মো. নুরুন্নবী, ডা. মো. রেজাউল করিম, ডা. মো. ইফসুফ, জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোমিনুল হক খোকন, সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, সিআইডিসি অধ্যক্ষ অধ্যাপক আকরাম পারভেজ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাসের, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস রুবি দত্তসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।