বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চায় বিএনপি

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের জন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য অনুমতি চায় বিএনপি

প্রধানমন্ত্রীর পদত্যাগের একদফা দাবিতে ২৭ জুলাই বৃহস্পতিবার রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে কোন একটির জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে বিএনপি। 

সোমবার (২৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো হয়।


চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আগামী ২৭ জুলাই দুপুর ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ের সামনে মহাসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লিখিত যেকোনো একটি স্থানে বিএনপির মহাসমাবেশের বিষয়টি আপনাকে অবহিত করা হলো।

এর আগে গতকাল দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

এর আগ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।