বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে রহমত উল্লাহ নামে এক যুবককে চুরির অপবাদে নাকে খত দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা দ্রুত ভাইরাল হয়েছে।
 

কাজীরদিঘিরপাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, "ওদুদ নামে এক মুদি দোকানদারের ক্যাশ থেকে টাকা চুরির চেষ্টা করেছিল রহমত। তখন তাকে ধরে ফেলা হয়। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে মারধর করে। আমি এসে তাকে উদ্ধার করি এবং ছেড়ে দিই।"
 

তিনি আরও বলেন, "নাকে খত দেওয়ার ঘটনা সুমন নামে এক ব্যক্তির প্ররোচনায় ঘটেছে। আমি বিরোধিতা করতে পারিনি, কারণ তখন ঘটনাস্থলে অনেক ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিল। তবে আমি সেখানে যাওয়ায় সে আরও বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।"

 

যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "ভিডিওটি এখনো আমাদের নজরে আসেনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
 

রোববার (২২ ডিসেম্বর) সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীরদিঘিরপাড় বাজারে এ ঘটনা ঘটে। রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আহমদ উল্লাহর ছেলে। তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রহমতকে পেছন থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে এবং কয়েকজনের হাতে লাঠি রয়েছে। এক পর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিতে বলে এবং মসজিদ পর্যন্ত যেতে নির্দেশ দেয়। খত দেওয়া শেষে পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়।