সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৩:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

মালদ্বীপে নতুন নিয়ম: এক লাখের বেশি কর্মী এক দেশ থেকে কাজ করতে পারবে না

মালদ্বীপে নতুন নিয়ম: এক লাখের বেশি কর্মী এক দেশ থেকে কাজ করতে পারবে না

কেন মালদ্বীপ সরকার দেশ‌টিতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ করেছে, তার কারণ জা‌নিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে। হাইকমিশন বলছে, দেশটিতে এক লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে, তাই নিয়মানুযায়ী নতুন করে ভিসা ইস্যু করা হচ্ছে না।

ঢাকা প্রেসঃ
বাংলাদেশ হাইকমিশন, মালে
বুধবার (২২ মে) জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, মালদ্বীপে কর্মরত বাংলাদেশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হয়েছে।

 

যে কোন একটি দেশ থেকে সর্বোচ্চ এক লাখ কর্মী মালদ্বীপে কাজ করতে পারবে। এই সীমা অতিক্রম করলে নতুন করে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ থাকবে, "ফ্রি ভিসা" নামে কিছু নেই। আপনাকে যে কোম্পানির ভিসায় এসেছেন সেখানেই কাজ করতে হবে। ভিসার নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা গ্রহণসহ দেশে প্রত্যাবাসন করা হতে পারে।
 বর্তমানে মালদ্বীপে কর্মরত এবং ভবিষ্যতে যারা আসতে চান তাদের এই নিয়ম পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের জন্য কোটা বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছে।