শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত

কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে ট্রাক চাপায় আব্দুল মতিন (৪৮) নামে এক পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হেনাইজের তল নামক স্থানে কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল মাজদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলা পৌনে ১১টার দিকে আব্দুল মতিন একটি অটোরিকশায় চেপে হেনাইজের তল নামক স্থানে সরকারি বীজ ভান্ডারের কাছে পৌঁছান। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে স্থান ত্যাগ করে।

 

কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিফাতুল মাজদার বলেন, ‘ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবার কোনো অভিযোগ দেবে না বলে জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’