রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৫:৩৯:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ

ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ

ঢাকা প্রেস নিউজ


শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

 

ফ্রান্স থেকে দেশে ফিরে একদিনের মধ্যেই তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন। দুপুর ২টা ১০ মিনিটে প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে ড. ইউনূসকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানান।
 

অলিম্পিক কমিটির আমন্ত্রণে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে চিকিৎসা নিয়ে তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।
 

ঢাকায় ফিরে প্রথম বক্তৃতায় ড. ইউনূস বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাই হবে আমার প্রথম কাজ। দেশবাসী যদি আমার ওপর বিশ্বাস রাখেন, তাহলে নিশ্চিত করব দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না।” তিনি আরও বলেন, “আজ আমাদের গৌরবের দিন। তরুণদের বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি হয়েছে। তারা বাংলাদেশকে রক্ষা করেছে।”
 

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।