বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৪:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খায়রুল কবিরের বাসভবনে আগুন

খায়রুল কবিরের বাসভবনে আগুন

নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসাটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

বুধবার (৩১ মে) বিকেল সোয়া ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনে।


জানা গেছে, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশে খায়রুল কবিরের বাসভবন। আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না।

এদিকে সূত্র জানিয়েছে, আগুন লাগার পেছনে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের হাত থাকতে পারে।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ওই বাড়িতে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা ভেতরে ঢোকার পর সবগুলো কক্ষের জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে সবগুলো কক্ষেই আগুন ধরিয়ে দেওয়া হয়।


স্থানীয় ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদ বলেন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। কয়েকদিন আগে পদবঞ্চিতদের মিছিলে গুলিতে দুইজন নিহতের ঘটনার জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।