রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

আসিফ মাহমুদ: একসঙ্গে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সহজ

আসিফ মাহমুদ: একসঙ্গে কাজ করলে দুর্যোগ মোকাবিলা সহজ

ঢাকা প্রেস নিউজ


অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বন্যা মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি মনে করেন, সারাদেশের মানুষ, ছাত্র-জনতা যদি একসাথে এগিয়ে আসে, তাহলে দুর্যোগ এবং এর পরবর্তী পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ সম্ভব।

 

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ জানান, বন্যা পরিস্থিতির শুরু থেকেই তারা এর পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন এবং এ বিষয়ে কেবিনেট মিটিংয়েও আলোচনা হয়েছে।
 

তিনি বলেন, উদ্ধার ও ত্রাণ কাজ চলছেই। তবে পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ওষুধ কোম্পানিগুলোকেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
 

আসিফ মাহমুদ আরও বলেন, শুধু মানুষ নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পশুদের খাদ্য সঙ্কট মোকাবিলায়ও প্রস্তুতি নেওয়া হচ্ছে।