শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ঢাকা প্রেস
মেহেরপুর প্রতিনিধি:-


মেহেরপুরের গাংনী উপজেলায় রোববার সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ওলিনগর এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নোমান হোসেন (২০)। তিনি গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, নোমান হোসেন সকাল ১০টার দিকে বামন্দী বাজার থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। ওলিনগরে পৌঁছালে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারান। এ সময় তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নোমানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর আগেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন জানান, নোমানের মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে।
 

উল্লেখ্য, নোমান হোসেন মাত্র দিন দশেক আগে একটি নতুন পালসার মোটরসাইকেল কিনেছিলেন।
 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।