মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলায় দুজন নিহত হয়েছেন।
 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশুতারা গ্রামে একটি ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে আজাদ মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এর পর পরই প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমানত মিয়াকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশ জানায়, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।