সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৭:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঘন ও সুন্দর ভ্রু পেতে করনীয়

ঘন ও সুন্দর ভ্রু পেতে করনীয়

বর্তমান ট্রেন্ড মোটা ও গাঢ় ভ্রু। অনেকের ভ্রু পাতলা আবার অনেকের ভ্রু ঝরতে থাকে। পাতলা ভ্রু নিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। তাই শুধু ত্বক ও চুল নয়  ভ্রুয়ের যত্ন নেওয়া জরুরি। ঘন ও সুন্দর ভ্রু পেতে হলে যা করবেন: 

 

  • অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল ব্যবহার করুন ভ্রুতে। নিয়মিত ব্যবহারে ফল পাবেন।

  • অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে সিরাম বানিয়ে নিন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে লাগিয়ে নিন।

  • নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুতে লাগান। ভ্রু ঝরে পড়া কমবে।

  • মেথিতে থাকা প্রোটিন ও অ্যাসিডিক উপাদান ভ্রুর গোড়া শক্ত করে। একটি পাত্রে আধা কাপ নারকেল তেল নিয়ে ৩ টেবিল চামচ মেথির গুঁড়া মেশান। পাত্রটি চুলায় দিয়ে দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। বোতলে সংরক্ষণ করুন। রাতে ঘুমানোর আগে ভ্রুতে ম্যাসাজ করুন প্রতিদিন।

  • ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। জোরে করবেন না।

  • অ্যালোভেরার জেল সরাসরি ভ্রু জোড়ায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার করলে ঘন হবে ভ্রু।

  • তুলার বল ক্যাস্টর অয়েলে ভিজিয়ে ভ্রুতে লাগিয়ে এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

  • ভ্রু ময়েশ্চারাইজ করতে পারেন পেট্রোলিয়াম জেলির সাহায্যে। দিনে দুই থেকে তিনবার পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন ভ্রুতে।

  • ২ চা চামচ কফি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। ১ কাপ পানি ফুটিয়ে কফির মিশ্রণটি ঢেলে দিন।

  • ঠান্ডা হলে ভ্রুতে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। একদিন পর পর ব্যবহার করুন কফির মিশ্রণ।