শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৬:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক।

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক।

ঢাকা প্রেস

মঈনুদ্দীন শাহীন,কক্সবাজার প্রতিনিধি:-

 

কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয়রা। কক্সবাজারের উখিয়ার জামতলী হতে আটকের পর উক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দীনের হাতে সোর্পদ করেন স্থানীয় জনতা। আটককৃত রোহিঙ্গার কাছ থেকে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে চেয়ারম্যান গফুর উদ্দীন তাকে র‍্যাব -১৫ হাতে সোপর্দ করেন। 

 

সুত্রে জানা যায়, (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী বাজার থেকে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে স্থানীয়রা। আটক ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালাম। সে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির একজন সক্রিয় সদস্য।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন জানান, স্থানীয় জনতা কতৃক অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে র‍্যাবের হাতে সোপর্দ করা হয়েছে।