সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাহসান খান ওটিটিতে অভিষেক: বাজি সিরিজে ক্রিকেটারের চরিত্রে

তাহসান খান ওটিটিতে অভিষেক: বাজি সিরিজে ক্রিকেটারের চরিত্রে

ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো অভিষেক করছেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান। আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’ নিয়ে ওটিটিতে নাম লেখালেন তিনি। আর এতে তাহসানের সঙ্গে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।

 

এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি সত্যিই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কি না, তা নিশ্চিত করা যায়নি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরেই গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। 

 

সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ছাড়া আরও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, সহ আরও অনেকে। খুব শিগগিরই এটি মুক্তি পাবে।