সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

তারুণ্যকে বই পড়ার অভ্যাস গড়াতে পাঠাগার উদ্বোধন 

তারুণ্যকে বই পড়ার অভ্যাস গড়াতে পাঠাগার উদ্বোধন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অনির্বাণ শিখা পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থানাহাট ইউনিয়নের ব্যাপারীর বাজার এলাকায় পাঠাগারটির উদ্বোধন করেন রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।
 

মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মঞ্জুরুল আহসান, ঢাকা পোস্টের সহ-সম্পাদক আরিফুল ইসলাম সুজন, শিক্ষক রবিউল ইসলাম, কমল কৃষ্ণ রায়, এরশাদুল হক, ওমর ফারুক, স্বপন কুমার রায় প্রমুখ।
 

অনুষ্ঠানের সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, উঠতি বয়সী শিক্ষার্থীদের বর্তমান প্রেক্ষাপটে সুস্থ বিনোদনের অভাবে মোবাইল গেম কিংবা মাদকের নেশায় আসক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। ফলে সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। আগামী প্রজন্মকে এই অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে।
 

তিনি আরও বলেন, পাঠাগার একটি সামাজিক আন্দোলন, এ আন্দোলনে সমাজের সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। সমাজের সচেতন নাগরিকদের এই পাঠাগারের কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে।
 

কলেজের শিক্ষার্থী মোছা. মৌসুমি আক্তার বলেন, পাঠাগারটি উদ্বোধন হওয়ায় আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এখানে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বই পড়তে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে।
 

বক্তারা প্রত্যন্ত অঞ্চলে এমন একটি উদ্যোগের প্রশংসা করে পাঠাগারের উন্নতি কামনা করেন। এ সময় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।