সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্থগিত মৌখিক পরীক্ষা মাউশির একটি পদের

স্থগিত মৌখিক পরীক্ষা মাউশির একটি পদের

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং অধিদপ্তরের অধীন বিভিন্ন অফিস/শিক্ষাপ্রতিষ্ঠানে জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ৭ থেকে ২১ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল।

কিন্তু অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচির শুধু মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীকালে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। তবে আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা চলমান থাকবে।