মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৯:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রামিসা ইস্যুতে পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হবে

রামিসা ইস্যুতে পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হবে

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রোববার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে রামিসা হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত এ মামলার তদন্ত অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করেছে পুলিশ। ফলে মামলার বিচার কার্যক্রম এগিয়ে নিতে এবং অপরাধ প্রমাণ করতে উল্লেখযোগ্য কোনো জটিলতার মুখোমুখি হতে হয়নি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সংঘটিত আরও কয়েকটি আলোচিত ঘটনায় দ্রুত ও কার্যকর ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদেরও পুরস্কারের আওতায় আনা হবে।

 

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করেন।

 

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় অপরাধের নৃশংসতা বিবেচনায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী, এই অর্থ ভুক্তভোগী শিশুটির পরিবারকে প্রদান করা হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি দূর করাই সরকারের লক্ষ্য।