সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাতিল হওয়া ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ হয়নি: আফরোজা আব্বাস

বাতিল হওয়া ভোট মির্জা আব্বাসের পক্ষে যোগ হয়নি: আফরোজা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে কোনো অনিয়ম করা হয়নি।

 

আফরোজা আব্বাস বলেন, প্রধান এজেন্ট হিসেবে তার সব কেন্দ্রে যাওয়ার অনুমতি ছিল এবং তিনি কোথাও প্রভাব বিস্তার করেননি। তার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশনা থাকা সত্ত্বেও কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তারা ফাঁকা জায়গায় পড়া ভোট ধানের শীষ প্রতীকে যোগ করেননি। এসব ভোট যুক্ত হলে মির্জা আব্বাস আরও কয়েক হাজার ভোটে এগিয়ে যেতেন বলেও তিনি দাবি করেন। বাতিল ভোট ধানের শীষে যোগ করার আবেদন করা হলেও তা কার্যকর হয়নি বলে জানান তিনি।

 

এদিকে একই আসনে পরাজিত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনে ভোট পুনঃগণনার আবেদন করেছেন। তিনি অভিযোগ করেন, অনিয়ম, কারচুপি ও বেআইনি প্রভাব বিস্তারের মাধ্যমে ফল নিজেদের অনুকূলে নেওয়া হয়েছে। দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নতুন করে ফল প্রকাশের দাবিও জানান তিনি। পাশাপাশি মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ২০৯।