বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় বুধবার সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

 

সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাভুক্ত কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

 

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে- হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ীর আংশিক এলাকা, দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর এবং গোলামবাজার মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকা।

 

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, হাবিবনগর ফিডারে বর্তমানে প্রায় চার মেগাওয়াট পিক লোড রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। এ কারণে লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।

 

তাদের দাবি, উন্নয়নকাজ শেষ হলে সিস্টেম লস কমবে এবং গ্রাহকরা ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন।