মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৩:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ডিজিটাল লেনদেনে সিটি ব্যাংক ও আমারপে-র মধ্যে চুক্তি স্বাক্ষর 

ডিজিটাল লেনদেনে সিটি ব্যাংক ও আমারপে-র মধ্যে চুক্তি স্বাক্ষর 

সিটি ব্যাংক এবং আমারপে এর মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আমারপে দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ফিনটেক কোম্পানি যারা দেশের এসএমই এবং অন্যান্য কোম্পানিকে পেমেন্ট গেটওয়ে সল্যুশন প্রদান করে থাকে। 

এই চুক্তির আওতায় সিটি ব্যাংক তার ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম সিটিলাইভ-এর মাধ্যমে গ্রাহকদের অনলাইন ডিজিটাল কালেকশন এবং আমারপে-র অর্থ প্রদানে সুবিধা দেবে। বুধবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায় কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং আমারপে-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা এ এম ইশতিয়াক সারোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ইভিপি অ্যান্ড হেড অব করপোরেট ক্যাশ ম্যানেজমেন্ট তাহ্সিন হক, আমারপে-র চিফ অপারেটিং অফিসার আবদুল মুকতাদির আজাদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।