সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৯:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাতে ঘুমের জন্য উপকারী ৩ চা

রাতে ঘুমের জন্য উপকারী ৩ চা

অনলাইন ডেস্ক:-

 

অনেকেই ঘুমের সমস্যা অনুভব করেন, যার ফলে তাদেরকে সন্ধ্যার পর চা বা কফি না খাওয়ার অথবা কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে, কিছু বিশেষ চা আছে যা রাতে ঘুমানোর আগে খেলে উপকার পাওয়া যায়। এসব চা মানসিক চাপ কমাতে সাহায্য করে, মন-মেজাজ ভালো রাখে এবং সবচেয়ে বড় কথা, এগুলি সহজে ঘুম আসতে সাহায্য করে।
 

গ্রিন টি:
গ্রিন টি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা, যা রাতে ভালো ঘুম নিশ্চিত করতে সহায়ক। এতে ক্যাফেইনের মাত্রা কম থাকায় মানসিক চাপ কমিয়ে ঘুমের জন্য আদর্শ। এই চা বার্ধক্যজনিত রোগ প্রতিরোধেও কার্যকর। গ্রিন টি আমাদের মেটাবলিজম রেট বৃদ্ধি করে, যা ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও, এটি একটি দুর্দান্ত ডিটক্স পানীয়, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে এবং ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে।

 

ক্যামোমাইল টি:
ক্যামোমাইল টি বিশেষভাবে একটি ফুল থেকে তৈরি হয়, যা মানসিক চাপ কমাতে এবং মন-মেজাজ শান্ত রাখতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এই চা খেলে ঘুম আরও সহজ হয় এবং রাতে ভালো ঘুম আসে।

 

ল্যাভেন্ডার টি:
ল্যাভেন্ডার টি রাতে ঘুমানোর জন্য একটি দুর্দান্ত বিকল্প। এটি উদ্বেগ বা অ্যাংজাইটি কমাতে সহায়ক এবং সহজে ঘুম আসতে সাহায্য করে। তবে, এই চা রাতে ঘুমানোর আগে সামান্য পরিমাণে খাওয়া উচিত এবং নিয়মিত না খাওয়াই ভালো।

 

যারা ঘুমের সমস্যায় ভুগছেন, তারা রাতে ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে এই তিন ধরনের চা খেয়ে দেখতে পারেন। এটি আপনার ঘুমের সমস্যা সমাধান করতে এবং সহজে ঘুমাতে সাহায্য করতে পারে।